ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ২:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় গুলিবিদ্ধ হয়ে ১ জনের মৃত্যু, আহত ৩! 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 28, 2025 - 12:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে ও ৩ জন গুরুতর ভাবে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। সোমবার ( ২৭ অক্টোবর) দুপুরে বাঘা উপজেলার গড়গড়িয়ে ইউনিয়নের পদ্মার চরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

গুলিবিদ্ধরা হলো বাঘা উপজেলার গড়গড়িয়ে ইউনিয়নের সুলতানপুর মিনহাজ মন্ডলের ছেলে আমান মন্ডল (৪০), চান মন্ডলের ছেলে মুন্তাজ মন্ডল (৩৫), শুকুর আলীর ছেলে নাজমুল (২৮) এবং আরশাদ আলীর ছেলে রাকিব (২২)।

ঘটনা সূত্রে জানা যায়, সোমবার সকালে আমান মন্ডল, মনতাজ মন্ডল নাজমুল মন্ডল ও রাকিব মন্ডল জমিতে খড় কাটতে যায়। দুপুর আনুমানিক ৩ টার পর ৮-১০ জনের একটি দল এসে এলো পাতাতি গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হয় ৪ জন। আহত অবস্থায় তাদের উদ্বার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে আমান মন্ডল মৃত্যু বরণ করেন এবং অন্যদের শারীরিক অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন বলে জানা যায়।

বাঘা স্বাস্থ্য কমপ্লেকের কর্তব্যরত চিকিৎসক ডা: নিহার চন্দ্র মন্ডল জানান, আমান মন্ডল অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে হাসপাতালে আনার পর মারা যান। অন্যদের গুরুত্বর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সন্ধ্যা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যাইনি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।