ঢাকা | মে ১, ২০২৬ - ১১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 29, 2025 - 3:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 96 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাঘায় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৮অক্টোবর ) বিকেল সাড়ে ৪টায় বাঘা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বাঘা পৌরসভার সামনে থেকে মাজার গেট হয়ে পৌরসভার সামনে এসে শেষ হয়।

রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন এর নেতৃত্বে রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিলন প্রাং, সদস্য ও বাঘা শাহ দৌলা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন জমাদার, বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাবাজ আলী, বাঘা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর ফায়সাল তূর্য্য, বাঘা পৌর যুবদল নেতা জাহাঙ্গীর আলম, হাসিবুল হাসিব, ছাত্রদল নেতা হিমেল, বাজুবাঘা ইউনিয়ন যুবদল নেতা বাপ্পি সহ বিভিন্ন ইউনিটের শত শত নেতা-কর্মীরা র‍্যালিতে উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ শত শত নেতাকর্মী র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন বলেন, “যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের সংগঠন। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যুবদল অতীতেও অগ্রণী ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও করবে।” বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের আন্দোলনে যুবদলের ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। দলের বিপদের সময় সংগঠনের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনকে আরও দৃঢ় ও ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।