ঢাকা | মে ২, ২০২৬ - ৬:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

টাঙ্গাইলের মির্জাপুরে অজয় রাজবংশী (২০) নামের এক তরুন নিখোঁজ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 30, 2025 - 12:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে অজয় রাজবংশী (২০) নামের এক তরুন নিখোঁজ হয়েছেন। পরিবারের সাথে অভিমান করে গত ০৮-১০-২৫ রাত আনুমানিক সারে এগারোটার সময় বাড়ি থেকে বের হয়েছে বলে ধারণা করছেন তার মা সীমা রাজবংশী। সকালে ঘুম থেকে ওঠে দেখে তার ছেলে ঘরে নেই। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবীদের সাথে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোথাও খোজ পাওয়া যায় নাই। পরে অজয়ের মা গত ১১-১০-২০ মির্জাপুর থানায় একটি জিডি করেন, জিডি নং ৬৭৬।

ছেলেটির গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফিট  পরণের ছিল হলুদ কালো রংয়ের শার্ট ও জিন্স প্যান্ট। বাড়ির মির্জাপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের আন্ধরা গ্রামে, কুতুব বাজার ব্রীজ সংলগ্ন। যোগাযোগ ঠিকানা, মোবাইল: ছেলের বাবা ভক্ত রাজ বংশী, ০১৮৫৫-৩৯৫১০০, ছেলের বড় ভাই ০১৬৩৫-২৭৬৪৩৪, বড় মা ০১৭৩২-৮৩১৬০৯

এ বিষয়ে মির্জাপুর থানার এসআই হাবিবুর রহমান বলেন, অজয় অভিমান করে বাড়ি থেকে চলে গেছে বলে জানতে পেরেছি। তারা এ ব্যাপারে কোন নির্দিষ্ট তথ্য বা প্রমাণ দিতে পারেনি। তবে অজয়ের নিখোঁজ হওয়ার পর মোবাইল ট্রাকিংয়ে গন্তব্য কক্সবাজার সীমন্ত দেখানো হয়েছে। এরপর থেকে আর কোন লোকেশন বা  সংকেত পাওয়া যায় নাই। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি অজয়ের সন্ধান পাওয়ার।

মোবাইল: ০১৮৩৯-১৩৪৫৩৯