ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে এতিমদের নিয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 3, 2025 - 12:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 126 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলামের উদ্যোগে জেলা সরকারি অডিটোরিয়াম চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে পৌর বিএনপির নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

আয়োজক তৌহিদুল ইসলাম বলেন, “মানুষের নেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা সবাই প্রার্থনা করেছি। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসুক —এটাই আমাদের কামনা।”