ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখিপুরে পুকুরে পাওয়া গেছে প্রাচীন মূর্তি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 9, 2026 - 1:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

শরিফুল ইসলাম বাবুল, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের ‘মোটের পুকুর’ থেকে মাছ ধরতে গিয়ে পাথরের একটি মূর্তি পাওয়া গেছে। প্রায় এক বছর আগে ভেকু দিয়ে পুকুরটি খনন করা হয় এবং পরে সেখানে মাছ চাষ শুরু করা হয়।

রবিবার (৮ মার্চ) সারাদিন পুকুর সেচ দিয়ে মাছ ধরার সময় জালে হঠাৎ করে পাথরের একটি মূর্তি উঠে আসে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, মূর্তিটি প্রাগৈতিহাসিক বা প্রাচীন আমলের হতে পারে।

খবর পেয়ে উপজেলা প্রশাসনকে জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা রাত প্রায় ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি স্থানীয়দের কাছ থেকে মূর্তিটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেন।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, লুকোমুখে শুনেছি এখানে আগে একটি “মঠ” ছিল। ওই শব্দ থেকেই এটা এখন “মোটের পুকুর” হয়েছে।এটা দামি কোন পাথর ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা জানান, মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা -নিরীক্ষা করে মূর্তিটির প্রকৃত ইতিহাস ও গুরুত্ব নির্ধারণ করা হবে।