ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মহান স্বাধীনতা দিবস ও নবনির্বাচিত সরকারের সাফল্য কামনায় অস্ট্রেলিয়া বিএনপির ইফতার মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 9, 2026 - 1:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

সিডনি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবং নবনির্বাচিত বাংলাদেশ সরকারের সাফল্য কামনায় অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে ৮ মার্চ রবিবার সিডনীর লাকেম্বা লাইব্রেরী হল মিলনায়তনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান আয়োজিত হয়। এতে অস্ট্রেলিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া সাইবার ফোর্স-জেএডসিএফ, ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয়। তার আদর্শ ও জাতীয়তাবাদী দর্শন আমাদের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে পথপ্রদর্শক হয়ে থাকবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি দেশে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র রুখে দিতে এবং মহান স্বাধীনতার চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ.এফ.এম. তাওহীদুল ইসলাম বলেন (ভার্চুয়ালি), “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন। তিনি কেবল একজন বীর মুক্তিযোদ্ধা ও সফল রাষ্ট্রনায়কই নন, ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসাও ছিল অনস্বীকার্য। তিনি পবিত্র আরাফার ময়দানে নিম গাছ লাগিয়েছিলেন, সেই গাছের ছায়ায় লক্ষ লক্ষ হাজী সাহেবগণ বিশ্রাম নেন। ইসলামের আদর্শ অনুসরণ করে দেশ গঠনের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও আমাদের অনুপ্রাণিত করে। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমাননে জিয়াউর রহমানের আদর্শে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন।”

অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী বলেন, নবনির্বাচিত সরকার, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিমদের ভাতা, খাল খনন ইতিমধ্যেই শুরু করেছে। এভাবে পজিটিভ ভাবে কাজ চালিয়ে যেতে পারলে তারেক রহমান অন্য যেকোনো প্রধানমন্ত্রীর চেয়ে সফল হবেন ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে অস্ট্রেলিয়া বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অমি ফেরদৌস বলেন, একটি ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে নিরষ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু একাত্তরের পরাজিত শক্তি বিভিন্নভাবে ষঢ়যন্ত্র, এবং মবতন্ত্র কায়েম করার চেষ্ঠা করছে। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সকল ষঢ়যন্ত্রকে রুখে দিতে হবে। আমরা আশা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে দেশ পরিচালনায় সফল হবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি সেলিম লকিয়ত, সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ, যুগ্ম সম্পাদক মশিউর রহমান মুন্না এবং সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক খাজা দাঊদ হোসেন, যুবদলের সাংগঠনিক কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম, মহিলা দলের আহবায়ক আবিদা সুলতানা।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদ, জুলাই অভ্যুত্থানের শহীদ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, এবং বিগত ১৭ সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বাংলাদেশের অগ্রগতি, স্থিতিশীলতা এবং কল্যানে নবনির্বাচিত সরকারের সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়। উক্ত সভায় দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির কোষাধ্যক্ষ এ.কে. মঞ্জুরুল হক আলমগীর।