ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৮:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 30, 2026 - 1:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

মোঃ ইমরান হোসেন শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুই দিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় জোনায়েদ। সে উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল গ্রামের বাসিন্দা মো. রমিজ আলীর ছেলে।

নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে নিখোঁজের দুই দিন পর, রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদে আলীশার কামারপাড়া এলাকা থেকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।