ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 30, 2026 - 5:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

মোঃ ইমরান হোসেন শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক হান্নান মিয়া (৩৫)। প্রতিবেদন লেখা পর্যন্ত অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা অটোরিকশা চালকসহ চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। নিহত ও আহত সবাই অটোরিকশার আরোহী।