শেষমেশ চায়নিজের প্রেমের টানে চট্টগ্রামে গেলেন প্রবাসীর স্ত্রী
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে শেষমেশ প্রেমের টানে চট্টগ্রামে চলে গেলেন কথিত চায়নিজ নাগরিকের সঙ্গে ইতালি প্রবাসীর স্ত্রী ইসমা আক্তার (২০)। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) ঢাকার উত্তরা এলাকায় একটি কাজি অফিসে বিয়ে করে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যান তারা এমন অভিযোগ পরিবারের। ঘটনার দুই দিন আগে ওই যুবক টাঙ্গাইলে অবস্থান নেয় এবং মোবাইল ফোনে ইসমা আক্তারের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যায়। পরে সুযোগ বুঝে ইসমা বাড়ি থেকে বের হয়ে টাঙ্গাইল আসে। প্রথমে তারা টাঙ্গাইল আদালতে বিয়ে করার চেষ্টা করেন।
তবে জাতীয় পরিচয়পত্র না থাকায় সেখানে বিয়ে সম্পন্ন করা সম্ভব হয়নি।
প্রসঙ্গঃ গত রবিবার (৪ মে) কথিত ওই চায়না নাগরিক তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে ইসমাকে বিয়ে করতে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা সেখান থেকে দ্রুত এলাকা ত্যাগ করেন।
এরপর ইসমা আক্তারকে স্বজনেরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে বলে ওরা চায়না নাগরিক নয়, এরা পাচারকারী নারীদের বিয়ে করে অন্যত্র দেশে বা যৌনপল্লীতে বিক্রি করে দেয়। তবে কে শোনে কার কথা শত বুঝানোর পরও ইসমা ওই যুবকের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। একপর্যায়ে পরিবারের অজান্তেই বাড়ি ছেড়ে চলে যান।
ঘটনার ৭ দিন পর চলে যাওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে ওই যুবকের প্রকৃত পরিচয় নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দেয় নাই ইসমার পরিবার।








