ঢাকা | জুন ৮, ২০২৬ - ১২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঢাকার নবাব সলিমুল্লাহর কবরে হাঁটু পানি -এ লজ্জা জাতির-রাষ্ট্রের -কাজী আবুল খায়ের মহাসচিব, বাংলাদেশ মুসলিম লীগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 7, 2026 - 2:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

নিপীড়িত বাঙ্গালী মুসলমানের মুক্তি দূতএ অঞ্চলের অবহেলিত বিশাল জনগোষ্ঠীর উচ্চ শিক্ষা প্রসারের অগ্রনায়কদেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়বুয়েটসহ অগুনতি শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টাআধুনিক ঢাকার রূপকারভারত বিভক্তির নেতৃত্ব দানকারী রাজনৈতিক সংগঠন মুসলিম লীগ প্রতিষ্ঠাতাকার্যত উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক গুরুমুসলিম জাতিসত্তা রাজনীতির প্রাণপুরুষদানবীরসমাজ সংস্কারক ইত্যাদি জনকল্যাণকর কর্মবহুল জীবনের পরও বাংলাদেশের প্রেক্ষাপটে নবাব সলিমুল্লাহ আজ উপেক্ষিতঅবহেলিত। জাতির কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েও নবাব সলিমুল্লাহ নিজে আজ ঢাকার বেগমবাজারস্থ কবরস্থানে হাঁটু পানিতে শুয়ে আছেন। এ লজ্জা জাতির-রাষ্ট্রেরদায়ভার সরকারের। অবিলম্বে নবাব সলিমুল্লাহর কবর সংস্কার ও ঐতিহাসিক স্থান হিসাবে সংরক্ষণের যথাযথ সরকারী উদ্যোগ নেয়ার জোর দাবী জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ।

 

নবাব স্যার সলিমুল্লাহর ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ (০৭ জুন২০২৬) সকাল ১০.০০টায় ঢাকার বেগমবাজারে অবস্থিত নবাব পরিবারের পারিবারিক কবরস্থানে নবাব সলিমুল্লাহর কবর জিয়ারত শেষে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ মুসলিম লীগ মহাসচিব প্রবীণ রাজনীতিবিদ কাজী আবুল খায়ের উপরোক্ত মন্তব্য করেন। আরও উপস্থিত ছিলেন দলীয় সহ সভাপতি সৈয়দ আব্দুল হান্নান নূর  ও নজরুল ইসলামঅতিরিক্ত মহাসচিব কাজী এ.এ কাফীসাংগঠনিক সম্পাদক খান আসাদকেন্দ্রীয় নেতা ইঞ্জি. ওসমান গনিশফিকুল ইসলাম জাবেদআব্দুল আলিমনবাব পরিবারের সদস্য খাজা ইমরানজাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহছান ও সদস্য সচিব ড. নাবিলনবাব সলিমুল্লাহ একাডেমীর সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।