ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৬ - ৮:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারকরণে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 10, 2026 - 6:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 116 বার

সোহানুল হক পারভেজ, রাজশাহী ব্যুরো প্রধান :আজ ১০ জুন বুধবার কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারকরণ এবং তরুণ প্রজন্মকে সামাজিক বিভিন্ন অপরাধ ও অবক্ষয় থেকে দূরে রাখতে রাজশাহী জেলার তানোর থানাধীন আকচা উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয়।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদেরও সচেতন করা অত্যন্ত জরুরি। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও তিনি বাল্যবিবাহের কুফল ও এর আইনি দিক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। তিনি বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক অপরাধই নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর ফলে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।সাইবার ক্রাইম বিষয়ে তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা এবং যেকোনো সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য তিনি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। পুলিশ সুপারের মনোমুগ্ধকর এবং চমৎকার বক্তব্য স্কুল শিক্ষার্থীগণ মনোযোগ দিয়ে শ্রবণ করেন সেই সাথে ভবিষ্যতে নিজেদেরকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আকচা উচ্চ বিদ্যালয়। তিনি এ ধরনের সচেতনতামূলক আয়োজনের জন্য জেলা পুলিশ, রাজশাহীকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান। মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার মহোদয় তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।এ সময় জনাব এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজশাহী, জনাব মীর্জা মোঃ আব্দুস ছালাম, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল), রাজশাহীসহ আকচা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।