ঢাকা | জুলাই ১, ২০২৬ - ৮:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ত্রিশালে এনাম ডেন্টাল এন্ড আই কেয়ার-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 1, 2026 - 1:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

স্টাফ রিপোর্টাঃ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত এনাম ডেন্টাল এন্ড আই কেয়ার-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রজনতাকে উৎসর্গ করে বুধবার (১জুলাই ) ত্রিশাল দড়িরামপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির ২নং শাখা কার্যালয়ে
দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

‘মুক্তির নিঃশ্বাসে, আনন্দ উচ্ছ্বাসে মিলবো সবাই হৃদয়ের ক্যাম্পাসে’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় বর্ণিল সাজে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর সাড়ে ১১টায় কেক কেটে উদ্বোধন করা হয় নানা কর্মসূচি।

এর আগে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় রেজিস্ট্রেশন কিট বিতরণ। এরপর সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত উদযাপিত হয় বিনামূল্যে চিকিৎসা সেবা। এ ছাড়া সকাল থেকে এনাম ডেন্টাল এন্ড আই কেয়ার-এর প্রধান কার্যালয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।

দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নাম ও দুপুরের খাবারের বিরতির পর বিকাল পাঁচটা পর্যন্ত কর্মরত কর্মচারীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। বিকাল পাঁচটায় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে ।

এনাম ডেন্টাল এন্ড আই কেয়ার প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী দন্ত চিকিৎসক. এনামুল হক বলেন,
১জুলাই ত্রিশালবাসীর জন্য একটি বিশেষ দিন। এনাম ডেন্টাল এন্ড আই কেয়ার-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী, সম্মানিত রোগী, শুভাকাঙ্ক্ষী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সহযোগীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন-দীর্ঘ ১৭ বছরের এই পথচলায় আপনাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার প্রধান শক্তি। মানুষের মুখে হাসি ফিরিয়ে দেওয়া এবং উন্নত মানের দাঁত ও চক্ষু,মেডিসিন,মা ওশিশু,চর্ম যৌন,নাক,কান,গলা,গাইনীর চিকিৎসা সেবা নিশ্চিত করার যে অঙ্গীকার নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, আজও আমরা সেই লক্ষ্যেই নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। তিনি ত্রিশালবাসীর অব্যাহত সমর্থন ও দোয়াকে তাদের আগামী দিনের অনুপ্রেরণা বলেও জানিয়ে ভবিষ্যতেও আরও আধুনিক, মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্ত করেন।

জানা যায় দীর্ঘ ১৭ বছর যাবৎ সুনামের সাথে ময়মনসিংহের ত্রিশালজেলায় চিকিৎসা সেবা প্রদান করে আসছে এনাম ডেন্টাল এন্ড আই কেয়ার নামে এই চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটি। এর চিকিৎসা সেবার মান আরও ভালো করার লক্ষ্যে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

পরে এনাম ডেন্টাল এন্ড আই কেয়ার এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া ও কেক কাটা হয়।