ঢাকা | আগস্ট ২৮, ২০২৬ - ১১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাংবাদিক নুরুল করিম মজুমদারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 6, 2026 - 8:56 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার

ফেনী প্রতিনিধি:সাপ্তাহিক হকার্স পত্রিকার প্রতিষ্ঠাতা স¤পাদক ও প্রকাশক ফেনী প্রেসক্লাবের একাধিকবারের সভাপতি সাংবাদিক নুরুল করিম মজুমদারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনী প্রেস ক্লাবে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৫ জুলাই) বিকেলে সাপ্তাহিক হকার্স পরিবারের আয়োজনে এ স্মরণসভায় ফেনীর বিশিষ্ট সাংবাদিক, ব্যক্তিবর্গের লেখা নিয়ে বিশেষ স্মরণিকা “কলমে ও কর্মে : নুরুল করিম মজুমদার” শীর্ষক বই প্রকাশিত হয়। অনুষ্ঠানে ফেনীতে কর্মরত সাংবাদিকগণ, বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণীপেশার লোকজন অংশ নেয়। অংশগ্রহণকারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতবাসী করেন এই দোয়া করেন।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ফেনীর্বাতার স¤পাদক মীর হোসেন মীরুর সভাপতিত্বে ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী স¤পাদক শাহজালাল ভূঞার সঞ্চালনায় মরহুম সাংবাদিক নুরুল করিম মজুমদারের দীর্ঘ কর্মময় জীবনের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া,

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহব্বায়ক এয়াকুব নবী, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেছবাহ উদ্দিন ভূঞা, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া স¤পাদক আনম আবদুর রহীম, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চেীধুরী বরাত, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক মোহাঃ আলমগীর চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দীন খন্দকার।

ফেনীর কর্মরত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, আবদুর রহীম, রবিউল হক রবি, ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনী স¤পাদক আরিফুল অঅমিন রিজভী, ফেনী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জহিরুল হক মিলন, দৈনিক স্টারলাইন সহযোগী স¤পাদক জসিম মাহমুদ, উদয় প্রত্রিকার

ভারপ্রাপ্ত স¤পাদক সাঈদ খান, আমারদেশ ফেনী প্রতিনিধি এসএম ইউসুপ আলী, সময় টিভির জেষ্ঠ প্রতিবেদক আতিয়ার সজল, দৈনিক সময়ের রেখা স¤পাদক জাপর উল্যাহ, চ্যানেল আই ও দৈনিক দেশ রূপান্তর ফেনী প্রতিনিধি সফিউল্লাহ রিপন, প্রথম আলো ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, এখন টিভি ফেনী প্রতিনিধি সোলায়মান হাজারী, ফেনী ফটো জার্নালিষ্ট এসেসিয়েশান সাধারণ স¤পাদক দুলাল তালুকদার, পরশুরাম কালবেলা প্রতিনিধি আবু ইউসুপ মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন সাপ্তাহিক হকার্স স¤পাদক ও প্রকাশক তারেকুল ইসলাম মজুমদার।
উল্লেখ্য, মরহুম নুরুল করিম মজুমদার ১২ মে ১৯৫৩ তারিখে ফেনী শহরের পশ্চিম উকিল পাড়া জন্ম গ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম সংবাদ সংস্থা ইষ্টার্ন নিউজ এজেন্সি (এনা) এর বৃহত্তর নোয়াখালীর সংবাদদাতা ছিলেন। এরপর তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), দি ডিইলি স্টার, নিউ এইজ এবং এসোসিয়েটেড প্রেস অব বাংলাদেশ (এপিবি) এর ফেনী জেলা সংবাদদাতা ও দৈনিক দেশ বাংলা ফেনী ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক গঠনের সাথে জড়িত ছিলেন। ১৯৮২ সালে তার স¤পাদনায় ফেনীর প্রাচীনতম পত্রিকা “সাপ্তাহিক হকার্স” এর আÍপ্রকাশ করেন। পত্রিকাটি বর্তমানে ৪৫ বছরে পদার্পণ করেছে। মরহুম নুরুল করিম মজুমদারের মৃত্যুর পর তার একমাত্র পুত্র তারেকুল ইসলাম মজুমদার সাপ্তাহিক হকার্স এর স¤পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। তারেকুল ইসলাম মজুমদার তার পিতার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন।