ঢাকা | জুলাই ৬, ২০২৬ - ৮:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান: আধুনিক, দক্ষ ও পেশাদার সেনাবাহিনী গঠনে গুরুত্বারোপ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 6, 2026 - 1:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। তিনি আধুনিক ও দক্ষ সেনাবাহিনী গড়ে তুলতে যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধি এবং নৈতিক নেতৃত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্প্রতি বাংলাদেশ মিলিটারি একাডেমি-এর ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের কমিশনিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশের প্রতি আনুগত্য, সততা, শৃঙ্খলা, কর্তব্যবোধ এবং পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি উল্লেখ করেন, পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীর প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা নিশ্চিত করেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন সামরিক ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সামরিক সহযোগিতা জোরদারের উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করছেন। আমি মোঃ নাসির মনে করি     দেশপ্রেম ও পেশাদার নেতৃত্বে সেনাবাহিনীকে আরও শক্তিশালী করছেন জেনারেল ওয়াকার-উজ-জামান।  আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বিশ্লেষকদের মতে, আধুনিক প্রশিক্ষণ, পেশাদার নেতৃত্ব এবং প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও প্রস্তুত হয়ে উঠছে।