ঢাকা | জুলাই ৭, ২০২৬ - ১১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 7, 2026 - 1:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল, টেকসই এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে নিয়ে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬জুলাই) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও ময়মনসিংহ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটির উদ্বোধন করেন ময়মনসিংহ-৪(সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। উক্ত বর্ণাঢ্য র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে ও
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তালহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির অতিরিক্ত পরিচালক ভবেশ রঞ্জন চৌধুরী।

আলোচনায় অংশ গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম প্রধান মাছুম,সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার,আসাদুজ্জামান শাকিল, কৃষক সমবায় সমিতির নেতা জসীম উদ্দীন জনিসহ
জাতীয় পল্লী উন্নয়ন বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল গ্রামবাংলা গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন

দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা শেষে সরকারের ৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন, এবং ক্ষুদ্রঋণের চেক ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।