ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে নিহত দুই, আহত এক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 9, 2026 - 1:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ইজিবাইকের আরো এক যাত্রী। নিহতরা হল বড়াইগ্রামের গড়মাটি এলাকার তফেজ উদ্দিনের ছেলে ইজিবাইক চালক রান্টু ইসলাম ও ইজিবাইকের যাত্রী বড়াইগ্রামের পার গোপালপুর গ্রামের মুত কৃপানাথ বিশ্বাসের ছেলে তৌলক্ষ্য বিশ্বাস। আহত অপর যাত্রী একই এলাকার শিপন খান। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ও স্থানীয়রা জানান,বড়াইগ্রামের বনপাড়া থেকে ঈশ্বরদীগামী মাল বোঝাই একটি ট্রাক রাজাপুর এলাকায় পৌঁছালে গড়মাটি থেকে বনপাড়া গামী যাত্রী বাহী একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকের চালক রান্টু ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় ইজিবাইকের আরো দুই যাত্রী। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পুলিশ হেফাজতে নেয় এবং আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তৌরক্ষ্য বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আপর আহত যুবক শিপন খানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকাৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সংঘর্ষের পর ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক। ট্রাক সহ ট্রাকের চালককে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।