ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

টাংগাইল সখিপুরে কীটনাশক পানে শিহাব সিকদার এর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 23, 2026 - 7:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার

রঞ্জু আহমেদ, স্টাফ রিপোর্টার :টাঙ্গাইল সখিপুরে বাবা ও সৎমায়ের ওপর অভিমান করে ঘাস মারা কীটনাশক পান করা শিহাব সিকদার (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই দিন রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

নিহত শিহাব সিকদার সখিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম সংলগ্ন এলাকার রিপন মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৯ মাস আগে বিয়ে করেছিলেন শিহাব। তবে তিনি মাদকাসক্ত হওয়ায় তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। গত সোমবার বাবা ও সৎমায়ের সঙ্গে অভিমান করে নিজ ঘরে ঘাস মারার কীটনাশক পান করেন শিহাব। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল পাঠানো হয়। দুদিন পর বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ওই যুবক মাদকাসক্ত ছিলেন বলে তদন্তে জানা গেছে। বাবা-মায়ের ওপর অভিমান করে কীটনাশক পানের দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।