ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ সদরে বিদ‍্যালয় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ইউএনও’র

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 23, 2026 - 7:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 18 বার

আরিফ রব্বানী, ময়মনসিংহ :‘ ল্কিন মযমনসিংহ , ক্লিন সদর উপজেলা গড়ার লক্ষ্যে ময়মনসিংহের সদর উপজেলা শিক্ষাঙ্গন সুন্দর ও নির্মল পরিবেশ গড়তে বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে উপজেলা প্রশাসন ।

বৃহস্পতিবার (২৩জুলাই) সকালে জেলা প্রশাসক সাইফুর রহমানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে “ যেখানে আমি সেখানেই পরিচ্ছন্ন “ এই শ্লোগানে নগরীর আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে স্কুল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এসময় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণী কক্ষ পরিস্কার পরিচ্ছন্ন করেন । এতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা মূখর পরিবেশ বিরাজ করে। এছাড়াও একই দিনে উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার গুণগত মান যাচাইয়ে শিক্ষার্থীদের রিডিং স্কিল যাচাইসহ অন্যান্য বিষয়ে ক্লাস পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার।

অভিযান পরিচালনাকালে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিদ্যালয় পরিচ্ছন্নতা রাখতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এছাড়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে এক দিন পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের নির্দেশনা প্রদান করেন।

শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিই এ উদ্যোগের মূল উদ্দেশ্য জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন,‎সবাইকে মনে রাখতে হবে,সচেতনতাই আগামী প্রজন্মের সুস্থতা; আসুন,পরিষ্কার পরিচ্ছন্ন থাকি,রোগমুক্ত ও সুন্দর সমাজ গড়ি। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে প্রতি সপ্তাহের “Clean Sunday” কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।