সড়ক সংস্কারে রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগ
রাঙ্গুনিয়া প্রতিনিধি :রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রহম আলী সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নজরে এলে মানবিক চিকিৎসক ডা. এটিএম রেজাউল করিমের উদ্যোগ ও ব্যবস্থাপনায় সড়কটি সংস্কারের কাজ শুরু করা হয়।
শনিবার (২৫ জুলাই) ডা. এটিএম রেজাউল করিমের পক্ষে রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, পারুয়া ইউনিয়ন সভাপতি মাওলানা নুরুল আমিনসহ স্থানীয় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ।
স্থানীয়রা সড়ক সংস্কারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।








