ঢাকা | জুলাই ২৭, ২০২৬ - ২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে ২৫ ঘন্টা পর হাফেজ ইসমাইলের লাশ একইস্থান থেকে উদ্ধার 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 26, 2026 - 7:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

সিনিয়র স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৫ ঘণ্টা পর কুরআনের হাফেজ মো.ইসমাইল হোসেন (১৪) লাশ একইস্থান  উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার হাটুভাঙ্গা পলশতলী গ্রাম সংলগ্ন  নামক বংশাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন গাজীপুরের কোনাবাড়ি থানার আমবাগ এলাকার বাসিন্দা। সে ওই এলাকার মোঃ ইব্রাহিম খলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকার বাগিয়া নদীর ঘাট থেকে প্রায় ৭০-৮০ জনের একটি দল নৌকা ভ্রমণে মির্জাপুরের হাঁটুভাঙ্গা বংশাই নদীতে পলশতলী আসে।

পরিবেশ সুন্দর হওয়ায় পরে তারা ঐ এলাকায় রান্নাবান্না করে এবং কিছু সংখ্যক নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে ইসমাইল পানিতে নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজের পর স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার চেষ্টা চালায় রাত পর্যন্ত উদ্ধার কাজ সমাপ্ত করে। পঁচিশ ঘণ্টা পর শনিবার বিকেলে নদী থেকে ইসমাইলের একইস্থানে ভেসে ওঠে। পরে ইসমাইলের পরিবার ও  মাদ্রাসা কর্তৃপক্ষ লাশ নৌকাকরে গাজিপুর কোনাবাড়ি আমবাগে নিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ বংশাই নদীতে প্রতিবছরই গোসল ও নৌকা ভ্রমণে এসে এমন দুর্ঘটনা ঘটে। এটা কি কোন অলৌকিক ক্ষমতার বলে হয় এমন প্রশ্ন সবারই।