ঢাকা | আগস্ট ৪, ২০২৬ - ৭:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মিশিগানে বামের কমিটি গঠন: সভাপতি জাবেদ ও সেক্রেটারি নিয়ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 4, 2026 - 11:26 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

আহমেদ সেবুল, মিশিগান যুক্তরাষ্ট্র : বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম) এর বর্তমান সভাপতি জাবেদ চৌধুরীকে পুনরায় সভাপতি পদে বহাল রেখে, সাধারণ সম্পাদক পদে লুৎফুল বারী নিয়ন এবং কোষাধ্যক্ষ পদে জসিম চৌধুরীকে নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির সিটি স্কয়ারে আয়োজিত বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম) এর ১৭তম বাংলাদেশ আমেরিকান ফেস্টিবলের মঞ্চে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার আহাদ সকল সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করেন। সংগঠনের অন্যান্য পদে দায়িত্বশীল সদস্যদের নাম অচিরেই জানানো হবে বলে অভিহিত করেন।

পুনরায় সভাপতি নির্বাচিত হয়ে জাবেদ চৌধুরী বলেন, “নেতৃত্ব কাঠামোর লক্ষ্য হলো নিবেদিত সেবা, ঐক্য, স্বচ্ছতা এবং কার্যকর নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানকে আরও শক্তিশালী করা। আমাকে পুনরায় নির্বাচিত করার জন্য সংগঠনের সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

তিনি আরও বলেন, “সকল সদস্য ও নেতৃবৃন্দের সহযোগিতা, সমর্থন এবং দিকনির্দেশনায় নতুন কমিটি সংগঠনের লক্ষ্য, মূল্যবোধ ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সেবায় আন্তরিকভাবে কাজ করবে।”

ঘোষণা মঞ্চে উপস্থিত ছিলেন আহাদ মোহাম্মদ, মতিন চৌধুরী, সুমন কবির, মীর রশি, শারমিন তানিম, তাহমিদ হাসান চৌধুরী প্রমুখ।