ঢাকা | আগস্ট ৪, ২০২৬ - ৭:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া রাজানগর আর.এ.বি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত ইউছুপ কামাল তালুকদার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 4, 2026 - 11:34 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক: রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাজানগর আর.এ.বি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার।

সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। তারা বলেন, একজন দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে ইউছুপ কামাল তালুকদারের নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে নতুন মাত্রা পাবে বলে তাদের বিশ্বাস।