লোহাগাড়ায় আলোকধার যুব সংঘ আয়োজিত ফুটসাল ফুটবল টুণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
খলিল চৌধুরী, লোহাগাড়া:আলোকধারা যুব সংঘ আয়োজিত মাসব্যাপী ফুটসাল ফুটবল টুণামেন্ট-২০২৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের আধারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চরম্বা মাইজবিলা স্পেটিন ক্লাব বনাম আমিরাবাদ আইকন ক্লাব প্রতিদ্বন্দ্বী করেন।
আলোকধারা যুব সংঘ আয়োজিত ফুটসাল ফুটবল টুণামেন্ট-২০২৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী,
ফাইনাল খেলায় উদ্বোধন ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিত্র মোঃ সাজ্জাদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কলাউজান ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক মোঃ খোরশেদুল আলম, উপজেলা বিএনপি নেতা আবদুল কাইয়ুম সিকদার, কলাউজান ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক আবদুস সত্তার, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য শহিদুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সায়েমুল ইসলাম সিয়াম, লোহাগাড়া উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দিন, আবু হেনা, মোঃ দিদারুল আলম, মোঃ মহিউদ্দিন, মোঃ শাহজাহান, লোহাগাড়া উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, কলাউজান ইউনিয়নের সাবেক মেম্বার শামসুল ইসলাম, সমাজসেবক মৌলানা আবদুস সত্তার।
ফাইনাল খেলায় রেফারী ছিলেন বার আউলিয়ার মাজারের শিক্ষক মোহাম্মদ আলমগীর ও মাইজবিলা অলি আহমদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নাছির উদ্দীন। পরিচালনা করেন মোহাম্মদ কাইছার হমিদ, মোঃ তারেক ও জাহেদ প্রমুখ।
শেষে ফাইনাল খেলার প্রধান অতিথি ও উদ্বোধন এবং বিশেষ অতিথি দুই প্রতিদ্বন্দ্বী দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন।








