ঢাকা | আগস্ট ১৯, ২০২৬ - ১০:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভারতে অগ্নিদগ্ধে নিহত সাভারের বাবু’র বাড়িতে শোকের মাতম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 19, 2026 - 3:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

সাভার : ভারতের কলকাতায় হোটেলে ৮ বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় সাভারের আহামেদ বাবু নামের একজন মারা যায়। এ খবরে তার বাড়িতে এখন শোকের মাতম চলছে।

নিহত বাবু বাড়ি আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ির শিকদারপাড়া এলাকায়। পরিবারের চার ভাইয়ের মাঝে সবার ছোট ছিল আহমেদ বাবু।

নয় বছরের এক মেয়ে ও চার বছরের এক শিশু সন্তান রয়েছে তার । বাবাকে হারিয়ে বাকরুদ্ধ তারাও। নিহতের বাবার নাম আদম আলী।

তিনি সাভারের আমিন বাজারে এম এ হোসেন টাওয়ারে কিউট কসমেটিক্স নামে দোকানের স্বত্বাধিকারী ছিলেন। এর আগেও সে এই দোকানের কসমেটিক্স ক্রয় করতে ভারতে গিয়েছে বলে জানান প্রতিবেশীরা। এবার গিয়ে ফিরে আসছে লাশ হয়ে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয় সোমবার রাতে ব্যবসার উদ্দেশ্যে কলকাতা যান আহমেদ বাবু।
দীর্ঘ দিন ভারতের ভিসা বন্ধ থাকায় দুই বছর পরে উনি কলকাতায় গিয়েছিলেন ব্যবসায়িক কাজে।

স্বজনরা জানান , আজকে দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয় নিহতের খবর এবং পরবর্তীতে নিহতের ছবি ভারতীয় হাইকমিশন থেকে পাঠালে পরিবারের পক্ষ থেকে ছবি দেখে শনাক্ত করেন যে ইনিই আহমেদ বাবু। এরপর থেকেই পরিবারের মাঝে দেখা দেয় শোক। কান্নার রোল ছড়িয়ে পরে ঘরের মাঝে। শান্তনা দিতে প্রতিবেশীরা ছুটে আসেন ওই বাড়িটিতে। তবু যেন থামছে এ কান্না।

জানা গেছে, ভারতের কলকাতা নগরের মির্জা গালিব স্ট্রীটের তিন তলা বিশিষ্ট শিখা ইন হোটেলে গতরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন নিহত হয়। এর মধ‍্যে ৮জন ছিলেন বাংলাদেশী। আর এই বাংলাদেশীদের মধ‍্যেই ছিলেন সাভারের আহমেদ বাবু। তবে অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে সংগঠিত হয়েছে তা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায় নি। #