ঢাকা | আগস্ট ২০, ২০২৬ - ১২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মরিয়ম নগর চৌমুহনীতে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 19, 2026 - 5:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার মরিয়ম নগর চৌমুহনী এলাকায় জনসাধারণের চলাচলের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন সার্জেন্ট (অব.) মুহাম্মদ আনোয়ার হোসাইন।

মরিয়ম নগর চৌমুহনী পাগলা মামা মাজার গেইট সংলগ্ন সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কোনো সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে সড়কটির সংস্কারকাজের উদ্যোগ নেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, মরিয়ম নগর চৌমুহনী এলাকার এ সড়কটি প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ব্যবহার করেন। মাজার গেইট সংলগ্ন অংশ সংস্কার করা হলে যানবাহন ও পথচারীদের চলাচল আরও স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

সার্জেন্ট (অব.) মুহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, “জনসাধারণের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। মানুষের চলাচলের কষ্ট কিছুটা হলেও লাঘব করার উদ্দেশ্যেই নিজের সামর্থ্য অনুযায়ী এ উদ্যোগ নিয়েছি।”

তিনি বলেন, ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে সাধ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবেন।

এদিকে, নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা সার্জেন্ট (অব.) মুহাম্মদ আনোয়ার হোসাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর এ জনকল্যাণমূলক উদ্যোগের সফলতা কামনা করেছেন।

স্থানীয়দের মতে, সরকারি বরাদ্দের অপেক্ষা না করে ব্যক্তিগত উদ্যোগে জনদুর্ভোগ কমাতে এমন কার্যক্রম সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে।