ঢাকা | আগস্ট ২৪, ২০২৬ - ৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 23, 2026 - 4:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি।

গত রবিবার (২৩ আগস্ট) সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান পাঠদান ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই ও খোঁজখবর নিতেই তিনি এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ, শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি ও সময়ানুবর্তিতা, শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি শিক্ষক-কর্মচারীদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি, পাঠ পরিকল্পনা অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি।। একই সঙ্গে মাদক, কিশোর অপরাধ, অনলাইন আসক্তি ও অন্যান্য ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।
এর আগে তিনি আন্ধারমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়, চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, করেন্ট হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণ করেন।

এসময় তিনি বলেন, “শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়-শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা সম্পর্কে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বিদ্যালয়কে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে”।
পরিদর্শনকালে বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও তিনি সংশ্লিষ্ট শিক্ষকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের সরেজমিন পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি।