ঢাকা | আগস্ট ২৬, ২০২৬ - ৮:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ডলি পার্টনের স্মরণে গোলাপি আলোকসজ্জা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 26, 2026 - 1:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 2 বার

মো. নাসির, নিউ জার্সি প্রতিনিধি:নিউইয়র্ক, ২৬ আগস্ট: কিংবদন্তি কান্ট্রি সংগীতশিল্পী ও মানবহিতৈষী ডলি পার্টনের স্মরণে নিউইয়র্কের ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিং মঙ্গলবার রাতে বিশেষ গোলাপি আলোয় আলোকিত করা হয়।

ডলি পার্টন ৮০ বছর বয়সে মঙ্গলবার মারা যাওয়ার পর তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ আলোকসজ্জার আয়োজন করা হয়। স্থানীয় সময় রাত ৯টা ২৫ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত ভবনটির টাওয়ার লাইটগুলো গোলাপি ঝলমলে আলোয় জ্বলে ওঠে।

আলোকসজ্জার সময় ৯টা ২৫ মিনিট নির্ধারণের মধ্যেও ছিল বিশেষ তাৎপর্য। এটি ডলি পার্টনের বিখ্যাত গান ও চলচ্চিত্র “9 to 5”-এর প্রতি প্রতীকী শ্রদ্ধা হিসেবে করা হয়।

ডলি পার্টন শুধু সংগীতজগতের কিংবদন্তি ছিলেন না; শিশুদের বই পড়ার সুযোগ বাড়াতে তাঁর Imagination Library-এর মাধ্যমে বিশ্বজুড়ে কোটি কোটি বই বিতরণ করা হয়েছে। তাঁর দীর্ঘ কর্মজীবন সংগীত, চলচ্চিত্র ও মানবসেবায় অসামান্য অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ডলিকে “শ্রমজীবী মানুষের অসাধারণ champion” হিসেবে উল্লেখ করে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গভর্নর ক্যাথি হোকুলও তাঁকে “once-in-a-generation talent” হিসেবে স্মরণ করেছেন।

ডলি পার্টনের প্রতি নিউইয়র্কের এই গোলাপি আলোকশ্রদ্ধা তাঁর বর্ণাঢ্য জীবন, সংগীত ও মানবিক কাজের প্রতি এক আবেগঘন সম্মান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।