ঢাকা | আগস্ট ২৭, ২০২৬ - ১১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মা/দ/ক ও ক্যা/সি/নো/র অপরাধে ও নগদ অর্থসহ ৪ জনকে গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 27, 2026 - 3:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 30 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি:পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম এর মাধ্যমে জানা যায়,  জেলার ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী থানা পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।এসময় মাদকব্যবসায়ী ও অনলাইন ক্যাসিনো  শিপন রহমান (৩৩) কে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম, ক্যাসিনো খেলার স্মার্টফোন ও নগদ ৮৩,০০০/- ( তিরাশি হাজার) টাকা সহ গ্রেফতার করেছে পুলিশ।

ভূরুঙ্গামারী দেওয়ানের খামার এলাকায় বিস্তৃত ধানক্ষেত আর সুপারিবাগানে বসে নিয়মিত ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয় করে আসছিলো কিছু চিহ্নিত মাদক কারবারি। চারদিকে বিস্তীর্ণ ফাঁকা ধানক্ষেত থাকায় পুলিশের উপস্থিতি খুব সহজেই বুঝে নিরাপদে পালিয়ে যেত মাদক কারবারিরা। তাদেরকে ধরার জন্য সুপারী ব্যবসায়ীর ছদ্মবেশ ধারণ করে কৌশলী অভিযান পরিচালনা করে পুলিশ। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার  এসআই সাইফুল ইসলাম, এসআই আল-আমিন অভিযান পরিচালনা করে প্রথমে তিনজন মাদকসেবীকে কয়েক পিস ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে ক্যাসিনো ও মাদক সম্রাট শিপন রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবা, ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩,০০০/- (তিরাশি হাজার) টাকা সহ শিপনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। শিপন রহমান একজন কুখ্যাত ক্যাসিনো ডিলার। সাম্প্রতিক সময়ে ক্যাসিনো খেলার একটি ওয়েবসাইটে জ্যাকপট পেয়ে বিপুল পরিমান অবৈধ অর্থ উপার্জন করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশোধিত জুয়া আইন-২০২৬ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃতরা সবাই ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শিপন রহমান (৩৩)

পিতাঃ তোফাজ্জল হোসেন,  মোঃ শাকিল বাবু (১৯), পিতাঃ মোঃ মোজাহার আলী, মোঃ হাসিবুল ইসলাম (৩২), পিতাঃ মোঃ অপু শেখ,

মোঃ শাকিল আহম্মেদ (১৬), পিতাঃ আলম মিয়া।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মিমতানুর রহমান, পিপিএম বলেন, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম এর অভিযানে ভূরঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ক্যাসিনো সম্রাট শিপন ও তার ৩ জন সহোযোগীকে মাদকসহ গ্রেফতার করে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহোযোগিতা কামনা করি।