ঢাকা | আগস্ট ৩১, ২০২৬ - ৬:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 31, 2026 - 12:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 1 বার

মো. নাসির নিউ জার্সি প্রতিনিধি:আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে দুটি রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা জবাব দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে Reuters জানিয়েছে, IRGC জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।

IRGC-এর দাবি অনুযায়ী, জর্ডানের কিং হুসেইন ও আল-আজরাক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরান এটিকে লারাক দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে।

অন্যদিকে, জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র intercept করা হয়েছে। মার্কিন সূত্রের বরাত দিয়ে Reuters জানিয়েছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের দাবি ছিল, ইরানের IRGC হরমুজ প্রণালিতে সমুদ্র-মাইন ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সম্ভাব্য হুমকি ঠেকাতেই লারাক দ্বীপে দুটি রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালানো হয়।

নতুন করে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে সামরিক সংঘাত বাড়লে আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।