ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রাশাসন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 17, 2026 - 5:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

মামুন কৌশিক, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় অগ্নিকাণ্ডে বাসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত মন্টু বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য।নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকের নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বারহাট্টার পক্ষ থেকে ওই পরিবারকে তিন বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বৃ কালিকা গ্রামের মন্টু বিশ্বাসের বাসায় আগুন লাগে।সেই আগুনে মন্টু বিশ্বাসের স্ত্রী শিউলি রাণী বিশ্বাস(৪০) গুরুতর আহত হলে উনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে নেওয়া হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।হঠাৎ করে হওয়া এই ঘটনায় ব্যবসায়ী মন্টু বিশ্বাস ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র এবং সর্বশেষ নিজের স্ত্রীকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।

তাই আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘর তৈরির টিন ও নগদ অর্থ তুলে দেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, উপজেলা প্রকৌশলী কাজী আব্দুল বাতেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এএসএম গোলাম হোসাইন।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য এমপি মহোদয়ের পরামর্শে প্রাথমিকভাবে ঘর তুলার জন্য প্রয়োজনীয় টিন ও নগদ অর্থ দেওয়া হয়েছে। পরবর্তীতেও পরিবারের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা হবে।