ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৬ - ৮:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চন্দ্রঘোনা লিচুবাগানে বিডি ক্লিনের জায়গা পরিদর্শন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 19, 2026 - 12:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম), ১৯ সেপ্টেম্বর ২০২৬:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগানে পরিচ্ছন্নতা কার্যক্রমের লক্ষ্যে নির্ধারিত স্থান পরিদর্শন করেছে বিডি ক্লিনের একটি টিম।

আগামী ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও একেএস ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সামানজার খান-এর সার্বিক সহযোগিতায় বিডি ক্লিনের মাধ্যমে রাঙ্গুনিয়াকে পরিচ্ছন্ন ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) চন্দ্রঘোনা লিচুবাগানের সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়।

এ সময় বিডি ক্লিনের টিমের পাশাপাশি বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াছ সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর চৌধুরী, শুয়েব কাদের, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি গাজী নাজিম উদ্দিন, চন্দ্রঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইরফান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৫ সেপ্টেম্বরের পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে চন্দ্রঘোনা লিচুবাগানসহ রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।