ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৬ - ৪:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে সাংবাদিক ক্লাব পরিবারের সভাপতি সোহানুল হক পারভেজ কে হুমকি,সাংবাদিক মহলে উত্তেজনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 19, 2026 - 1:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

রাজশাহী: রাজশাহীর তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) এর সভাপতি এবং জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, সোহানুল হক পারভেজ কে প্রণনাশের হুমকি দেওয়ায় সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

জানা গেছে, অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের কারণে গত ১৭/৯/২০২৬ ইং তারিখ সকাল ৯-০০ মিনিটের দিকে তালন্দ গ্রামের আফতাব উদ্দিনের ছেলে ও তানোর পৌরসভা ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক, মিন্টু (৪৬) এবং সমাসপুর গ্রামের মৃত ভেলু মণ্ডলের ছেলে ও তানোর উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক, শরীয়তুল্লাহ (৪৭), মিন্টুর ব্যবহৃত মোবাইল ফোন নম্বর ০১৭৩৬- ১৫৮৩৭৬‌ থেকে সাংবাদিক সোহানুল হক পারভেজ এর মোবাইল ফোন নাম্বার ০১৭৬১-৮৯৯১১৯ তে’ কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি প্রদান করেন, এবং সাংবাদিক সোহানুল হক পারভেজকে যেখানেই দেখতে পাবেন সেখানেই তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করেন। এহনো প্রাণনাশের হুমকি প্রদানের কারণে সাংবাদিক সোহানুল হক পারভেজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিক সোহানুল হক পারভেজ তার নিজের ও পরিবারে নিরাপত্তার জন্য তানোর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

আরো জানা যায়, তানোর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, মিন্টু, অসৎ অর্থ উপার্জন করার জন্য, তানোর উপজেলা (বিএনপি’র) সাবেক আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাবেক মেয়র মিজানুর রহমান মিজান , তানোর পৌরসভার ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর খালেকুজ্জামান খালেক, তানোর উপজেলার সাবেক ছাত্রদলের সভাপতি এম এ মালেক মন্ডল সহ, তানোর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী, পেশার মানুষ কে হুমকি – ধমকি দিয়ে চাঁদা দাবি করে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

একারণে তানোর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু কে দল থেকে বহিষ্কার এবং এর সাথে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, তানোর উপজেলা (বিএনপি) সহ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, এই ঘটনার একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।