লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশু রোগীদের নিবিড় পর্যবেক্ষণ
খলিল চৌধুরী, লোহাগাড়া।:লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুদের জন্য তিনটি বিশেষ ইউনিট স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট(এসসিএএনইউ), স্পেশাল কেয়ার বেবি ইউনিট(এসসিএবিইউ) ও হাই ডিপেডেন্সি
ইউনিট(এইচডিইউ) এর কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের নতুন ভবনে এ কার্যক্রম উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের কনসালট্যান্ট ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন নির্বাহী কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন।
হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইশতিয়াক আহমেদ ও ডা. নুসরাত জাহানের সঞ্চালনায় হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. এ জে এম সাদেক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হাসপাতালের ভাইস-চেয়ারম্যান ডা. জামাল হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন প্রফেসর ডা. মাহমুদুর রহমান, নির্বাহী পরিচালক ডা. মুহাম্মদ ইছমাঈল, ডা. একরাম হোসেন ও ডা. মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, লোহাগাড়ায় সর্বপ্রথম বেসরকারি হাসপাতালে শিশুদের জন্য তিনটি স্পেশাল ইউনিট চালু করা হয়েছে। এখন থেকে স্বল্প খরচে শহরের সেবা গ্রামেই মিলবে। গ্রামের মানুষের বিড়ম্বনা দূর করতেই এসব সেবা চালু করা হয়েছে। এব্যাপারে বক্তারা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।








