ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নরসিংদীতে “মুক্ত স্বদেশে জাতির পিতা” বইয়ের মোড়ক উন্মোচন ও চিত্র প্রদর্শনী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 10, 2021 - 10:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 81 বার

হারুনুর রশিদ বিশেষ প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলার হল রুমে “মুক্ত স্বদেশে জাতির পিতা” বইয়ের মোড়ক উন্মোচন, উপজেলা পরিষদের তথ্য, পরিকল্পনা ও বাজেট বইয়ের মোড়ক উন্মোচন সহ চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন । 

শনিবার (১০ জানুয়ারি) সকালে রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে ও এ.কে.এম.বজলুর রহমান ফাউন্ডেশন এর সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও রায়পুরা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শামীমা আক্তার শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সাদেক, এ.কে.এম. বজলুর রহমান ফাউন্ডেশনের পরিচালক আসওয়াত আকসির মুজিব ওয়াসি ও ফেরদৌস কামাল জুয়েল, রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন, সাধারন সম্পাদক এম.নূরউদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কামান্ডার (যোদ্ধাহত) নজরুল ইসলাম সহ সকল ইউপি চেয়ারম্যান, স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষিকা প্রমুখ।

এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন স্বদেশ প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব আরোপ করে বলেন, ১৬ ডিসেম্বরে আমরা বিজয় লাভ
করলেও তা পূর্ণতা পায়নি। আমরা পূর্ণতা পেয়েছি ১০ জানুয়ারি মুুক্তির মহা নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে। পরিশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।