ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নওগাঁয় গৃহবধূকে ধর্ষণ মামলায় আটক -১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 10, 2021 - 10:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 96 বার

রহমতউল্লাহ আশিকুজ্জামান নুর নওগাঁ জেলা প্রতিনিধি ঃঃ নওগাঁর ধামইরহাটে এক গৃহবধূকে (৩২) ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. বাদল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার ধামইরহাট ১নং ইউনিয়নের অন্তর্গত জগদল (ঘোনা পাড়া) নামক এলাকায় এ ঘটনা ঘটে। আসামী একই এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে।

জানা গেছে, ওই দিন সন্ধায় জনৈক গৃহবধূ বাড়ির পাশের একটি মুদি দোকানে প্রয়োজনীয় জিনিস ক্রয় করার উদ্যেশে বের হয়। এই সুযোগে সকলের দৃষ্টি আড়াল করে আসামী বাদল হোসেন ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন। পরে গৃহবধূ বাড়িতে প্রবেশ করলে একটি রুমের মধ্যে একা পেয়ে ওই গৃহবধূকে জড়িয়ে ধরে ধর্ষণ চেষ্টা চালায়। এমন সময়ে সে চিৎকার করলে তার স্বামী ও স্থানীয়রা এগিয়ে এলে আসামী পালিয়ে যায়।

পরে ওইদিন রাতে গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১০, তারিখ ১০-০১-২১ ইং।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মোন্নাফ জানান, মামলার প্রেক্ষিতে ধর্ষণ চেষ্টার অপরাধে আসামীকে আটক করে রবিবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।