ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কোন বিদেশী শক্তি নয় জনগণের ভোটই ক্ষমতায় বসাতে পারে -অ্যাডভোকেট কামরুল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 31, 2023 - 11:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 87 বার

কেরানীগঞ্জ প্রতিনিধি: আজ সকালে কেরাণীগঞ্জের রেড রোজ পার্টি সেন্টারে কালিন্দি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামি নির্বাচনে না আসলে বিএনপি অস্তিত্ব সংকটে পরবে। ত্বত্তাবধায়ক সরকার বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে বলেই তারা ইসির সাথে সংলাপ করতে চায় না। তাই সংবিানের সুযোগ না থাকায় ত্বত্তাবধায়ক সরকার নিয়ে কোন সমঝতা আওয়ামীলীগ করবেনা।

তবে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় সরকার। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কারণে মানুষ কষ্টে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, বৈষয়িকভাবে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে জনগণ বিশ্বাস করে। বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। দেশের উন্নয়ন কেবল শেখ হাসিনার মাধ্যমে হতে পারে ।তার বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশ উন্নতির শিখরে । স্বাধীনতা দিবসের আলোচনা সভা শেষে প্রায় সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন কামরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিন্দী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মস্তান হোসেন। আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম,সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব,সহ-সভাপতি শফিউল আজম খান বাড়কু সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।