ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুবিতে নিয়ম লঙ্ঘন করে বিভাগীয় প্রধান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 20, 2023 - 9:46 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

তুষার ইমরান, কুবি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন অনুযায়ী বিভাগীয় প্রধান পদে অধ্যাপকদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও পদার্থ বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপককে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তবে বিষয়টিকে আইনের পরিপšি’ দাবি করে বিভাগীয় পদ পেতে প্রশাসনকে চিঠি দিয়েছেন বিভাগটির অধ্যাপক ড. মো. আবু তাহের। তবে রেজিস্ট্রারের দাবি, প্রশাসন চাইলে এমন আদেশ দিতে পারে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ সূত্রে জানা যায়, ‘বিভাগীয় অধ্যাপকদের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে তিন বৎসর মেয়াদে ভাইস-চ্যান্সেলর কর্তৃক বিভাগীয় প্রধান নিযুক্ত হইবেন’। এ আইন অনুযায়ী বিভাগে কোনো অধ্যাপক না থাকায় ২০২০ সালের১৭ জুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়াকে। ওই পদে জুলহাস মিয়ার তিন বছর মেয়াদ শেষ হওয়ার পর গত ১৫ জুন তাঁকে আবারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে যেতে বলা হয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমির“ল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে।

বিষয়টিকে আইনের ব্যত্যয় উল্লেখ করে করে অধ্যাপক তাহের তাঁর চিঠিতে উল্লেখ করেন বিভাগে অধ্যাপক থাকার পরও একজন সহযোগী অধ্যাপককে কেন দায়িত্ব চালিয়ে যেতে বলা হলো- এমন প্রশ্নে রেজিস্ট্রার বলেন, ‘কর্তৃপক্ষ চাইলে এভাবে কন্টিনিউ করার জন্য বলতেই পারে।’

এ বিষয়ে শিক্ষক সমিতির সর্বশেষ কমিটির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, “এটা মোটেও ঠিক হয়নি, এ ধরনের নির্দেশনা সুস্পষ্ট আইনের লঙ্ঘন। এগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্ত:সম্পর্ক নষ্ট করে দেয়”

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে এখন কিছু বলতে পারছিনা। চিঠিটি যদি আমার কাছে আসে; আমি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরামর্শ দিবো