ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিকসভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 10, 2023 - 6:47 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরুবছামছুন্নাহার, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বিজিবি সদস্য,জনপ্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও সাতটি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। পরে সেখানে ভোক্তা অধিকার কমিটি, দ্রব্য মূল্য নিয়ন্ত্রন কমিটি, সন্ত্রাস ও নাশকতা নিয়ন্ত্রন কমিটির সভা অনুষ্ঠিত হয়।