সোনাইমুড়ীতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া পুরস্কার
আবু বকর ছিদ্দিক নোয়াখালীঃ নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর উল্যাহকে সংবর্ধনা দেয়া হয়।
সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নদনা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ এমরান হোসেন।
নিলামহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য মাস্টার আব্দুল কাইয়ুম, সিনিয়র শিক্ষক বিজয় বাবু, মাও. মাইন উদ্দিন ভূঁইয়া, সোনাইমুড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাইয়ুম, দাতা সদস্য নুর মোহাম্মদ, অভিভাবক সদস্য আজগর হোসেন সোহেল মেম্বার, মোঃ মিলন, আলা উদ্দিন, ওমর ফারুকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।








