ঢাকা | জুন ২৯, ২০২৬ - ৭:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছ পুলিশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 24, 2023 - 5:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের গুধারাঘাট নূর সুপার মার্কেটের নির্মাণাধীন ছয় তলা ভবনের চারতলা থেকে মঙ্গলবার সকালে তানজিদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

নিহত তানজিদ নোয়াখালীর রামগঞ্জ থানার তাহেরপুর এলাকার আকবর আলীর ছেলে। সে গত ১৫ দিন আগে গ্ৰামের বাড়ি থেকে ঢাকায় এসেছিল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ জামান ঘটনার সততা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্ত রিপোর্ট শেষে বিস্তারিত জানা যাবে।