ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঢাকা -৩ আসনে নসরুল হামিদ বিপুর দলীয় মনোনয়নপত্র দাখিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 29, 2023 - 2:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 85 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে ঢাকা -৩ আসনে নসরুল হামিদ বিপুর আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আজ দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ও ঢাকা -৩ আসনের সরকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের কাছে নসরুল হামিদ বিপুর পক্ষে এই দলীয় মনোনয়নপত্র দাখিল করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতা হাজি মজিবর রহমান, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাকুর হোসেন সাকু, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ লাট মিয়া, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক, আওয়ামী লীগ নেতা জসিম আহমেদসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।