ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিজয় দিবসে ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 16, 2023 - 2:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 89 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে মুক্তিযুদ্ধের রনাঙ্গনের সৈনিক,জাতির শ্রেষ্ঠ সন্তান,বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আয়োজিত অনুষ্ঠানে সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল এর সভাপতিত্বে,প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এসময় উপস্তিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির জৈষ্ঠ কণ্যা ফারজানা রহমান মুক্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার

বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী,সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন প্রমুখ ।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির পক্ষে ফুলেল সংবর্ধনা ও উপহার গ্রহন করেন তার মেয়ে ফারজানা রহমান মুক্তা।