ঢাকা | জুলাই ২, ২০২৬ - ১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নোয়াখালী-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়ী বহরে হামলার অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 30, 2023 - 2:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 92 বার

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-১( চাটখিল -সোনাইমুড়ী) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগের নির্বাচিত সাবেক সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার আর আমিনের গাড়ী বহরে হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার ২৯ ডিসেম্বর সন্ধ্যায় চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কাচারি বাজারে এ হামলার অভিযোগ ঘটেছে।

স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিন বলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমে ৬নং পাচগাঁও ইউনিয়নের কাচারি বাজারে শনিবার সন্ধ্যা ৬ টার দিকে একটি পথসভা চলছিল। এ সময় ৬নং পাচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হাসান তরুণের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি মিছিলি সভা মঞ্চের পাশে বিভিন্ন উত্তেজিত এবং কটুবাক্যর স্লোগান দিতে থাকে এবং আমি সভা শেষ করে গাড়ীতে উঠলে উত্তেজিত স্ব-সস্ত্র সন্ত্রাসীরা গাড়ী বহরে হামলা চালায়।

তিনি আরও করেন, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ তরুণ নিজ হাতে আমার নির্বাচনী গাড়ীর গ্লাস ভাঙচুর করে, এবং আমাকে ও আমার কর্মীদের প্রান নাশের হুমকি দেয়। ও গাড়ির কভারসহ ভাংচুর করা হয় এবং আমার একজন কর্মীকে বেদড়ক মারধর করে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হাসান তরুণের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর
আমিন।

স্বতন্ত্র প্রার্থী আর আমিন অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণার মধ্যেই আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তাই ঈশ্বার্নিত হয়ে নৌকা মার্কার প্রার্থীর কর্মী সমর্থকরা আমার নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন, মারধর করছেন,

এভাবে চলতে থাকলে ভোটের নামে প্রহসনের নির্বাচন হবে, যা কারোরই কাম্য নয, উল্লেখ করে তিনি নির্বাচনের পূর্বেই সকল সন্ত্রাসী ও ক্যাডারদের গ্রেফতারের দাবি জানান তিনি।

এ বিষয়ে চাটখিল থানার
অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।