ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শাহরাস্তিতে ট্রাক প্রতিকের ( স্বতন্ত্র) প্রার্থী শফিকুল আলম ফিরোজের চন্ডিপুরে বিশাল পথসভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 4, 2024 - 8:56 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 69 বার

ইউসুফ পাটোয়ারী লিংকন:শাহরাস্তিতে (ট্রাক) প্রতিকের (স্বতন্ত্র) প্রার্থী আলহাজ্ব মো: শফিকুল আলম ফিরোজ ব্যাপক গণসংযোগ ও পথসভায় মিলিত হয়েছেন । ৩ জানুয়ারী বুধবার দুপুর সাড়ে ১২ টায় আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তিনি রায়শ্রী উত্তর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে গণসংযোগ ও পথসভায় মিলিত হন । এছাড়াও তিনি রায়শ্রী উত্তর ইউনিয়ন রায়শ্রী বাজার, শাহরাস্তি বাজার, ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিজয়পুর বাজার, বেরনাইয়া বাজারে পথসভা ও গণসংযোগ করেন।

রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামিলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও আওয়ামিলীগ নেতা মীর হোসেন মাষ্টার পরিচালনা পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, সাবেক পৌর আওয়ামিলীগ আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামিলীগ নেতা আলমগীর কবির পলাশ,

উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাধু, সাবেক ছাএনেতা হুমায়ুন কবির হিরো, মহসিন পাটোয়ারী, এফ কাদের বাবু, এমরান হোসেন, মনিরুজ্জামান শান্ত, সুমন বর্ধন, ইউনিয়ন আওয়ামিলীগ নেতা মানিক মুন্সি, সাবেক ছাএনেতা রফিকুল ইসলাম রকি, পিযুশ দাস, ইকবাল হোসেন, আলমগীর হায়দার, যুবলীগ নেতা শাহাদাত হোসেন প্রমুখ। সভায় মেহার দক্ষিণ ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, ছাএলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।