ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাতীবান্ধায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ পালিত। 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 15, 2024 - 12:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার
হাতীবান্ধা (লালমনিরহাট  ) প্রতিনিধি : হাতীবান্ধায় বাঙ্গালীর ঐতিহ্যে সজ্জিত ব্যাপক উপজেলা প্রাশসনের আয়োজনে বাংলা ১৪৩১ শুভ নববর্ষ উদযাপন। আজ রবিবার ১৪৩১ বাংলা শুভ নববর্ষ বাঙ্গালীর অতীত ঐতিহ্যে সজ্জিত ব্যাপক আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে।
রবিবার সকালে জাতীয় সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মক্তিযোদ্ধা জননেতা আলহাজ মোতাহার হোসেন এম পি এর নেতৃত্বে শিক্ষার্থী শিক্ষক, জনপ্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারী সাধারন সহ সকল পেশার মানুষের সমন্ময়ে একটি বিশাল মঙ্গল শোভা যাত্রা উপজেলা সদর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলানয়তনে এসে নববর্ষ বরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরুস্কার বিতরনী সভায় মিলিত হয়।
 ইউএনও আতিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা ভাত এবং পুরুস্কার বিতরনীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়  সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মক্তিযোদ্ধা জননেতা আলহাজ মোতাহার হোসেন এম পি বলেন আমরা বাঙ্গালী বাংলা আমাদের ঐতিহ্য।
 তিনি শিক্ষার্থী সহ ভবিষৎ প্রজন্মের উদ্দশ্যে বাঙ্গালীর অতীত ঐতিহ্য তুলে ধরেন এবং ভবিষৎও ধারন করার আহবান জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন অন্যান্যদের মধ্যে থানা অফিসার ইনর্চাজ সাইফুল ইসলাম ও,বিশিষ্ঠ সিনিয়র সাংবাদিক  প্রেস ক্লাব আহবায়ক কাজী আলতাব হোসেন, প্রমুখঃ শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মানিত প্রধান অতিথি পুরুষ্কার বিতরন করা করেন।পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়।