ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে আসছেন জামায়াতের আমীর, লক্ষাধিক জনতার জমায়েতের আশা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 24, 2025 - 4:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় জেলা প্রতিনিধিঃআগামী ২৬ ফেব্রুয়ারি প্রথমবারের মতো জনসভায় যোগ দিতে পঞ্চগড়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলটির স্থানীয় নেতাদের আশা, পঞ্চগড়সহ আশপাশের জেলা থেকে কয়েক লাখ মানুষ এই জনসভায় উপস্থিত হবেন।

জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমীর অধ্যাপক ইকবাল হোসাইন জানান, আমিরে জামায়াতের আগমনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ইকবাল হোসাইন বলেন, “পঞ্চগড়কে উন্নত ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে নানা সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। আমরা চাই সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত এক ভয়হীন সমাজ গড়ে উঠুক।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মফিজউদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, শহর শাখার সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন ও জেলা মিডিয়া সম্পাদক শাহিদ আল।