ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ৬:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পলাশবাড়ীতে ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 15, 2025 - 7:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু:গাইবান্ধার পলাশবাড়ীতে শয়ন ঘর থেকে হৃদয় মিয়া (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ১৫ মার্চ শনিবার উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে। হৃদয় ওই গ্রামের আনারুল ইসলামের ছেলে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, হৃদয় মিয়া প্রায় অর্ধমাস আগে তার বন্ধুর স্ত্রী লামিয়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন, এরপর থেকেই বাড়িতে ফিরে যেতে চায় লামিয়া। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াও হয়। শনিবার রাতে আবারও স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়। ভোরে লামিয়ার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে দেখতে পায় হৃদয়ের মরদেহ পড়ে আছে।
লামিয়া জানান, আমাদের সম্পর্ক করে বিয়ে হয়েছে।

আমার আগের স্বামী-সন্তান আছে। কাল রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয় গলায় ফাঁসি দিলে আমি বাঁচানোর চেষ্টা করেও পারিনি।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্রো জানান, হৃদয়ের স্ত্রী ও পরিবারের লোকজন থানায় এসেছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেওয়া হবে।