সাদুল্লাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিপ্লব গ্রেপ্তার
ইমন মিয়া, স্টাফ রিপোর্টার : গাইবান্ধার সাদুল্লাপুরে ডেভিল হান্ট অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লবকে গ্রেপ্তার করা করা হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলা সদরের কাঁচামাল আড়তের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাদুল্লাপুর থানা পুলিশের সহযোগিতায় গাইবান্ধা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাহারিয়া খাঁন বিপ্লবকে গ্রেপ্তার করে। আওয়ামী লীগ নেতা বিপ্লবকে গাইবান্ধা থানায় নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার কালের কণ্ঠকে বলেন, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে








