ঢাকা | মার্চ ১৯, ২০২৬ - ১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায়৭ আসনের সংসদ পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 17, 2025 - 7:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

  রাঙ্গুনিয়া:ইসলামী আইন বুঝে না এমন কাউকে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান। তিনি বলেন, ইসলামী আইন না বুঝায় বিগত সময়ে সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠেছিল। তারা দেশকে লুটপাট করে খেয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এটা আর হতে দেয়া যাবে না। ফ্যাসিস্ট, লুটপাট, চুরি-ডাকাতি, রাহাজানি বন্ধ করে সুন্দর রাষ্ট্র গঠনে জামায়াত ইসলামের বিলল্প নেই।

সোমবার (১৭ মার্চ) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ১,২ ও ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর লালানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল্লাহ। প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী এম. এন আলম।

সেক্রেটারি শরিফুল ইসলাম’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা হাসান মুরাদ, সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম তালুকদার, সাবেক ছাত্র শিবিরের দায়িত্বশীল ইঞ্জিনিয়ার খুরশেদ আলম, উত্তর জেলা ছাত্রশিবিরের সহকারী দাওয়াহ ও মাদ্রাসা সম্পাদক মীর জাহেদ।

শেষে মোনাজাত পরিচালনা করেন আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার সাবেক মুহাদ্দিস ড. বশির উদ্দিন আহমেদ।