ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বিপ্লব গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 10, 2025 - 12:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 150 বার

বাঘা(রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব(৩২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ মে) সন্ধায় উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতনশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাঘা থানায় নিয়ে আসা হয় বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা ফকরুল ইসলাম বিপ্লব বাঘা পৌরসভার পন্ডিত পাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে।

সূত্রে জানা যায়, ২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাঘা বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে। আজ শুক্রবার ( ৯ মে) গোপন তথ্যের ভিত্তিতে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন জোতনশী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান  বলেন, বিশেষ অভিযানে শুক্রবার ৯ মে সন্ধ্যার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফকরুল হাসান বিপ্লব কে আটক করা হয়েছে। গোপনে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে আসছিল। তার বিরুদ্ধে আগের একাধীক মামলা রয়েছে। পরবর্তীতে সকল মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।